খবর লাইভ : মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাসকে ঘিরে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সরাসরি কোনও নাম না উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি করা হয়, তাহলে কোনও বাধা আসে না। তবে, মাটিগাড়ায় মহাকাল মন্দিরের কাজ ঠিকভাবে হচ্ছে না। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন-চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হল, কিন্তু সেখানে মন্দির তৈরি হয়নি।
তিনি আরও বলেন, ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি মন্দির তৈরি করা হয় তাহলে সব বাধা কাটিয়ে ওঠা যায়। কিন্তু বর্তমানে উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে। তিনি উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন, রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে। সাধারণ মানুষ চাঁদা দিয়েছে এবং সাধু-সন্তরা মন্দির নির্মাণে সরাসরি অংশ নিয়েছেন। তার মতে, এই উদ্যোগের ফলে কোনো বাধা সৃষ্টি হয়নি। এছাড়াও নাম না করে তৃণমূল শিবিরকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, আজ পরিস্থিতির কারণে কিছু মানুষদের মন্দিরে যেতে হচ্ছে। ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছে ওঠে। কেউ কেউ আবার মন্দিরে উঠছে।
দিলীপ ঘোষের মন্তব্য, মন্দির নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব এখনও তীব্র। তাঁর মতে, মাটিগাড়ার মহাকাল মন্দিরের ক্ষেত্রে সরকার প্রয়াসের অভাবে প্রকল্পটি সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। তিনি রাজনৈতিক ভঙ্গিতে এটিকে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন।
ওয়াকিবহাল মহলের মতে, মাটিগাড়ার মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতির মিশ্র প্রভাব স্পষ্ট। তিনি সরাসরি কোনও দলের নাম না উল্লেখ করলেও, তৃণমূল শিবিরের কার্যপদ্ধতি ও উদ্দেশ্যকে যে কঠোর সমালোচনা করেছেন তার স্পষ্ট। তাঁর বক্তব্যে উঠে এসেছে, মন্দির নির্মাণে সৎ উদ্দেশ্য ও সাধারণ মানুষের অংশগ্রহণ থাকলে বাধা আসে না, আর রাজনৈতিক বা স্বার্থপর উদ্যোগে বাধা অদৃশ্য নয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…