Special News Special Reports State

ফের মুখ পুড়ল রাজ্য সরকারের, দ্রুত গরিবের ১০০ দিনের কাজের টাকা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের 

0
(0)

খবর লাইভ : ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। ১০০ দিনের কাজ (মনরেগা)-র বকেয়া টাকা দ্রুত শ্রমিকদের হাতে পৌঁছানোর জন্য কলকাতা হাইকোর্টের বড় পর্যবেক্ষণ। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল আজ স্পষ্ট জানান, যত দ্রুত সম্ভব গরিবরা টাকা পান, সেটাই ওই মামলার উদ্দেশ্য। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যারা মনরেগায় কাজ করেন তাঁরা সাধারণত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, তাই তাদের পাওনা টাকা দ্রুত রাজ্যের মিটিয়ে দেওয়া হওয়া উচিত।

কেন্দ্রের পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল বেঞ্চ বলেছিলেন এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ আছে এবং দোষীদের শাস্তি ও তদন্ত হওয়া দরকার। পাশাপাশি, হাইকোর্ট তুলে ধরেছে যে দুর্নীতির সঙ্গে রাজ্যও যুক্ত ছিল বলে অভিযোগ ওঠায় রাজ্যের কাছ থেকে ক্ষমতা নেওয়া হয়েছিল।

হাইকোর্টে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যাই অভিযোগ করুক, সবার আগে টাকা দিতে হবে। আর আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, অগাস্ট থেকে শ্রমিকরা টাকা পাচ্ছেন না এবং অন্তত স্কিমের টাকা যাতে দেওয়া হয়- সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। শুনানি চলাকালীন বিচারপতি বলেন, আমরা সবাই চাই টাকা পৌঁছে যাক শ্রমিকদের হাতে। আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতেও তীব্র প্রতিধ্বনি দেখা গেছে। এব্যাপারে তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, গরিব মানুষরা তাঁদের টাকা পাচ্ছেন না, এটা তাঁদের অধিকার। অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, কেন্দ্র ও শীর্ষ আদালতই বারবার বলে দিয়েছে টাকা যাতে গরিবদের কাছে পৌঁছায়, কিন্তু একই সঙ্গে টাকা যাতে সঠিক প্রাপকের কাছে যায় তা নিশ্চিত করাও জরুরি।

এদিকে সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল, বকেয়া টাকা কেন্দ্রকে পরিশোধ করতে হবে এবং ১০০ দিনের কাজ পুনরায় চালু করা হবে, যা নিয়ে রাজনৈতিক চাপও লক্ষ্য করা যাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *