চন্দ্রকোনায় কনভয়ে হামলায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, শীঘ্রই শুনানি

খবর লাইভ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে শুভেন্দু সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় শনিবার রাতে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁর দাবি, একদল দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে গাড়ির উপর চড়ে হামলা চালায়। সেই সময় এলাকায় পর্যাপ্ত পুলিশি উপস্থিতি ছিল না বলেও অভিযোগ করেছেন তিনি।

এই ঘটনার পর শুভেন্দুর আইনজীবী হাইকোর্টে আবেদন জানালে বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি গ্রহণ করেন। শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং স্থানীয় প্রশাসনের উপর ভরসা নেই বলেই তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থার হস্তক্ষেপ চাইছেন। এদিকে, গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এমনকি, নেতার দাবি, তাঁর উপর ‘প্রাণঘাতী হামলা’ চালানো হলেও নাকি খুনের চেষ্টার (১০৯) ধারা দেওয়া হয়নি এফআইআরে। সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হল হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে তিনি সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী। আদালত সূত্রে খবর, মামলার অনুমতিও মিলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago