খবর লাইভ : বিগত কয়েকদিনের মধ্যে রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তির ডাক পড়েছে এসআইআর শুনানিতে। এবার সেই তালিকায় যুক্ত হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ টুটু বসুর নাম। মঙ্গলবার কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্টে এমন কথাই জানিয়েছেন। এরপর খবরটি নেট পাড়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। তবে শুধুমাত্র টুটু বসু একা নন, গোটা বসু পরিবারকেই তলব করা হয়েছে। এই ঘটনায় সবুজ-মেরুন সমর্থকদের একাংশ রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে।
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের উন্নয়নে স্বপন সাধন ওরফে টুটু বসুর অবদান যে কতখানি, সেটা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সময় মোহনবাগান ফুটবল ক্লাব যখন আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিল, সেইসময় আশার আলো দেখিয়েছিলেন টুটু বসু। এই ঋণের কথা ইতিপূর্বে মোহনবাগানের একাধিক ফুটবলার স্বীকার করেছিলেন। এবার তাঁকেও যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটাই সবুজ-মেরুন সমর্থকরা মেনে নিতে পারছেন না।
জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে হাজিরা দিতে হবে বসু পরিবারকে। সূত্রের খবর, ২০০২ সালে ভোটার তালিকায় নাকি তাঁদের নাম খুঁজে পাওয়া যায়নি। যদিও পরিবার সূত্রে দাবি করা হয়েছে, সেইসময় তাঁরা হাঙ্গার ফোর্ড স্ট্রিটের বাসিন্দা ছিলেন। যদিও বর্তমানে তাঁরা কলকাতা পৌরনিগমে ৬৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর এই এলাকাটি বালিগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। আরও দাবি করা হয়েছে যে বিএলও-র পক্ষ থেকে আগে আশ্বস্ত করা হয়েছিল, সবকিছু ঠিকঠাক রয়েছে। যদিও পরবর্তীকালে জানানো হয়, তাঁদের হাজিরা দিতে হবে।
শারীরিক অসুস্থতার কারণে টুটু বসু বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে হাজিরা দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। যদিও পরিবারের বাকি সবাইকে সশরীরে গিয়ে হাজিরা দিতেই হবে।
কিছুদিন আগেই কবি জয় গোস্বামীর কাছেও পৌঁছয় এসআইআর-এর হাজিরার নোটিস। পরে অবশ্য নির্বাচন কমিশনের তরফে কবির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্য়া সমাধানের আশ্বাস দেওয়া হয়। শুনানির শেষে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর মধ্যে আর কারা কারা ডাক পান, সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…