খবর লাইভ : চন্দ্রকোনা রোডে তাঁর গাড়িতে হামলার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়িতে ‘হামলা’-র প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা। ১৩ জানুয়ারি ফের চন্দ্রকোনা রোডে আসবেন, হুঁশিয়ারি শুভেন্দুর।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুষ্কৃতী হামলা! শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোডে। হামলার ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু। শেষ পাওয়া খবরে, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাঁর অবস্থান এখনও চলছে বলে জানা গিয়েছে।
যদিও শুভেন্দুর যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সরকার। তিনি বলেন, “শুভেন্দুবাবুর গাড়ির উপর হামলার কোনও ঘটনা ঘটেনি। অঞ্চল অফিসের সামনে চায়ের দোকানে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক আড্ডা দিচ্ছিলেন। বিজেপির সমর্থকরা সেখানে বিরোধী দলনেতাকে স্বাগত জানাতে হাজির হয়ে যান। তৃণমূল কর্মীদের সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী স্লোগান দিতে শুরু করে ওরা। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এই ঘটনায় বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরাই সবাইকে হঠিয়ে দেয়। কোনও হামলা হয়নি।”
বিরোধী দলনেতা নাটক করছেন বলে অভিযোগ করেছেন জেলা তৃনমূলের সভাপতি সুজয় হাজরাও। সুজয়বাবু বলেছেন, “এসআইআর নিয়ে গ্রাম গঞ্জের মানুষ বিজেপির উপর ক্ষেপে আছে। সাধারণ মানুষই এই বিক্ষোভ দেখিয়েছেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…