উত্তুরে হাওয়ার প্রভাবে বেশ জাঁকিয়ে বসেছে শীত, পৌষ সংক্রান্তির পর তাপমাত্রার পরিবর্তন হবে

খবর লাইভ : জানুয়ারিতে জাঁকিয়ে শীত বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নীচেই থাকছে। উত্তুরে হাওয়ার প্রভাবে বেশ জাঁকিয়ে শীতই অনুভব হচ্ছে। তবে এবার নিম্নচাপের মেঘে পথ হারাল শীত। একদিনে সাড়ে তিন ডিগ্রি পারদ চড়ল কলকাতায়। একধাক্কায় ১৫ ডিগ্রিতে উঠে গেল কলকাতার তাপমাত্রা।

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সপ্তাহের শুরুতে, তা ধীরে ধীরে সরে শ্রীলঙ্কায় চলে গিয়েছে। তবে নিম্নচাপ শ্রীলঙ্কায় গেলেও বাংলার আকাশে এখনও মেঘ রয়েছে। আর নিম্নচাপের মেঘে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তবে সংক্রান্তির আগে ফের শীত ফেরার আশ্বাস দিয়েছেন আবহবিদরা। গতকাল, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। সেখানেই আজ তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আজ। ১৪ জানুয়ারি, পৌষ সংক্রান্তির পর তাপমাত্রা আবার কিছুটা কমবে।  

উত্তরবঙ্গ এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। দার্জিলিংউত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুরমালদহকোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশা থাকবে। আগামী চার-পাঁচ দিন আবহাওয়া এমনই থাকবে। কুয়াশার দাপট চলবে। তাপমাত্রা আপাতভাবে বাড়লেও আরও দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছু জেলায়।

পৌষ মাসের পরই শীতের বিদায় ঘণ্টা বাজবে। এমনই মনে করছেন অনেকে। আলিপুর হাওয়া অফিস সেই সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস এখনই বিদায় নিচ্ছে না শীত। তবে কনকনে ঠান্ডা যেমনটা পড়়েছিল জানুয়ারির প্রথম তেমন নাও থাকতে পারে। শীতের আমেজ থাকবেই।

আগামী দিনগুলিতে রাজ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। বীরভূম, নদিয়া,দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা,দুই বর্ধমানে কুয়াশার সতর্কতা জারি। আগাম শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং-সহ গোটা এলাকায় শীতের দাপট আগামী কয়েক সপ্তাহ থাকবে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন একধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই কমবে কলকাতা-সহ বঙ্গে। ১৪-১৫ জানুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago