খবর লাইভ : কলকাতায় ইডির তল্লাশির আঁচ গিয়ে পড়ল রাজধানী দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে তৃণমূলের ধর্না অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ সেখান থেকে প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে হুঙ্কার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বিজেপিকে আমরা হারিয়েই ছাড়ব, মন্তব্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের।
কয়লা পাচার মামলায় গতকাল আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পালটা আজ ‘অ্যাকশনে’ তৃণমূল। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের ৮ সাংসদ। ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, বাপি হালদার, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং ডা. শর্মিলা সরকার। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের ভূমিকার প্রতিবাদ জানাতেই এই ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই দিল্লি পুলিশের বিরাট দল এসে তৃণমূলের প্রতিনিধিদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিনের ঘটনার প্রেক্ষিপ্তে তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখা হয়েছে, ‘আপনি কি এখন দিল্লি পুলিশকে ব্যবহার করে নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা চালাচ্ছেন শুধু গণতন্ত্র দমন করার জন্য? স্বীকার করুন, আপনি আতঙ্কিত! প্রথমে, ইডির অপব্যবহার। এবার আমাদের আটজন সাংসদের শান্তিপূর্ণ ধর্নার উপর হামলা। এই হতাশা আপনার ভয়কেই উন্মোচিত করছে। আপনি চাইবেন গণতন্ত্রকে দমাতে, কিন্তু বাংলা কখনও ভয় পাবে না। আপনাদের এবং আপনার পুলিশের লজ্জা হওয়া উচিত! যতোই করো হামলা, আবার জিতবে বাংলা!”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…