মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে, ইডির হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

খবর লাইভ : কয়লা কাণ্ডে পুরনো একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। এরপর তিনি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বেশ কিছু কাগজপত্র ও গুচ্ছগুচ্ছ ফাইল পাজাখোলা করে তুলে মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে দেখা যায়।

কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও তৎপরতা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির পদক্ষেপ করা উচিত।

এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা বেরোবে। সম্পূর্ণ অনৈতিক এবং অসংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখনই ইডির ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কয়লা কাণ্ডের পুরনো একটি মামলায় ইডির তল্লাশি অভিযানের খবর পেয়েই প্রথমে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকে আইপ্যাকের অফিসেও যান তিনি। দুই জায়গা থেকেই ফাইল ও ল্যাপটপ নিয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের।

পরে সল্টলেকের ওই অফিসে পৌঁছান রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে সেখানে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago