Special News Special Reports State

বিধানসভা নির্বাচনের মুখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল বঙ্গ বিজেপি

0
(0)

খবর লাইভ : বিধানসভা নির্বাচনের মুখে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করল বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এবার দলের বড় দায়িত্বে আনা হয়েছে। সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার নির্দেশে গঠিত নয়া কমিটিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে তিনটি পরিবর্তন করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী।

এর আগে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায়। নয়া সাংগঠনিক রদবদলে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় ও দীপক বর্মনকে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। বাকিরা রয়ে গিয়েছেন পুরনো দায়িত্বেই।

একই সঙ্গে দলের বিভিন্ন মোর্চার দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়েছে। বিজেপির যুব মোর্চার দায়িত্বে থাকবেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার নেতৃত্বে আনা হয়েছে ফাল্গুনী পাত্রকে। কিষান মোর্চার দায়িত্বে রাজীব ভৌমিক, ওবিসি মোর্চার দায়িত্বে শুভেন্দু সরকার, এসসি মোর্চার দায়িত্বে সুজিত বিশ্বাস এবং এসটি মোর্চার দায়িত্বে খগেন মুর্মুকে নিয়োগ করা হয়েছে।

এরই পাশাপাশি রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে আলী হোসেনকে। বিধানসভা ভোটের আগে এই সাংগঠনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *