খবর লাইভ : গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সাগরজুড়ে জোরদার প্রচার শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও গঙ্গাসাগর উন্নয়ন কর্তৃপক্ষ (জিবিডিএ)। নতুন বছর শুরু হতেই পুণ্যার্থীদের আগমন শুরু হওয়ায় আগেভাগেই পরিবেশ রক্ষায় মেগা সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রশাসনের লক্ষ্য, ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা। আগামী দু’সপ্তাহ ধরে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে গঙ্গাসাগরে। শেষের দিকে ভিড় আরও বাড়বে। সেই কারণেই পুণ্যার্থীরা যাতে কোনও ভাবেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার না করেন, সে বিষয়ে নিয়মিত বার্তা দেওয়া হচ্ছে।
এই সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে সাগর এলাকায় ঘুরবে মোট ৯টি ট্যাবলো। ট্যাবলো ও টোটোগুলি মেলার শেষ দিন পর্যন্ত প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগরের বার্তা পৌঁছে দেবে। পাশাপাশি মাইকিং, লিফলেট বিলি এবং ধারাবাহিক প্রচারের মাধ্যমেও সচেতনতা বাড়ানো হবে।
এ বিষয়ে জিবিডিএ-র চেয়ারম্যান শ্রীমন্ত মালি বলেন, “গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব ও আবেগের জায়গা। ২০২৬ সালের মেলাকে আমরা সম্পূর্ণ দূষণমুক্ত ও সবুজ মেলা হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। এই পবিত্র ভূমিকে প্লাস্টিকমুক্ত রাখতে প্রতিটি পুণ্যার্থী ও সাগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সচেতনতা অভিযান গঙ্গাসাগর মেলার শেষ দিন পর্যন্ত চলবে। সাগরের পবিত্রতা ও পরিবেশ রক্ষার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…