তিন দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

খবর লাইভ : নির্ধারিত সূচি মেনেই তিনদিনের বঙ্গ সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর বছরের শেষে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বিজেপি শিবিরে আগ্রহ তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের বঙ্গ সফরে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন বলে দলীয় সূত্রে খবর। আর সেই কারণেই সোমবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি বিজেপির রাজ্য কার্যালয়ে চলে যান।

বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই শাহের এই সফর। রাজ্য কার্যালয়ে পৌঁছে অমিত শাহ দলের সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করবেন বলেই এখনও পর্যন্ত ঠিক আছে। এছাড়াও, আজ ৩০ডিসেম্বর কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি।

সোমবার রাতে বিমানবন্দরে নেমেই অমিত শাহের কনভয় সল্টলেক বিজেপি দফতরে পৌঁছে যায়। সেখানেই দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন তিনি। গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ঢুকে যান সল্টলেকের বিজেপি কার্যালয়ে। আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর বেলা ১২ টায় হোটেল থেকে রওনা দিয়ে হোটেল অল্টএয়ার-এ পৌঁছে সাংবাদিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ২ টোয় ওই হোটেলেই সাংগঠনিক বৈঠক সারবেন শাহ।

বিকেল ৪ টেয় হোটেল অল্টএয়ার থেকে মানিকতলা গোয়াবাগানের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে সমন্বয় বৈঠক সারার পর সন্ধ্যা ৬,৩০ মিনিটে মানিকতলা গোয়াবাগান থেকে হোটেল তাল কুটিরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় হোটেল তাল কুটির থেকে রওনা দিয়ে কলকাতার ইসকন মন্দির পৌঁছবেন অমিত শাহ। এরপর দুপুর ১২টা থেকে থাকবেন হোটেল অল্টএয়ারে দলের সাংগঠনিক বৈঠকে। ওই দিন দুপুর ২ টোয় সায়েন্স সিটি অডিটরিয়ামে রয়েছে মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক। এরপর বিকেল ৩,৩০-তে সায়েন্স সিটি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। বিকেল ৩,৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি ফিরবেন শাহ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago