বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত

খবর লাইভ : প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ দিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষার পর তাঁর ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি দীর্ঘদিনের কিডনির সমস্যাও মারাত্মক আকার নেয়। কিডনির কার্যকারিতা অনেকটাই কমে যাওয়ায় টানা কয়েক দিন তাঁকে ডায়ালিসিস করাতে হয়।

চিকিৎসক সূত্রে জানা যায়, বয়সজনিত কারণে একাধিক রোগ একসঙ্গে সক্রিয় হয়ে পড়ায় চিকিৎসা জটিল হয়ে উঠেছিল। একটি সমস্যার চিকিৎসা করতে গেলে অন্য সমস্যায় তার বিরূপ প্রভাব পড়ছিল। শুক্রবার পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারেননি। শনিবার সামান্য উন্নতি হলেও শেষরক্ষা হয়নি।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে রাজনীতিতে পরিচিতি পেলেও, পরে নিজ যোগ্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্ব দেন তিনি। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দু’দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। প্রথম দফায় ১৯৯১ থেকে ১৯৯৬ এবং দ্বিতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। তাঁর শাসনামলে নারীশিক্ষা ও সামাজিক উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলেও দুর্নীতির অভিযোগও উঠে আসে। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago