জলপাইগুড়ির মেয়ে খালেদা জিয়া, জন্মভূমিতে স্মৃতির আবেশ

খবর লাইভ : প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার জন্মের সঙ্গে জড়িয়ে রয়েছে এপার বাংলার জলপাইগুড়ি শহর। যা বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না। শহরের দুই স্কুলে পড়াশোনার প্রাথমিক পাঠও নিয়েছিলেন কিছু সময়। এই শহরে এখনও রয়েছেন তার পরিজনেরা। খালেদা জিয়ার আকস্মিক প্রয়াণে স্বভাবতই মনখারাপ অনেকের।

শহরের নয়াবস্তি পাড়া এলাকায় বাস ছিল খালেদা জিয়ার পরিবারের। তার বাবা মহম্মদ ইস্কান্দার কাজ করতেন শহরের ব্যাঙ্কিং ও শেয়ার কেনাবেচার এক কোম্পানি ‘দাশ অ্যান্ড কোম্পানিতে’। খালেদার জন্ম এই শহরেই। তিনি প্রথমে যোগমায়া প্রাথমিক স্কুল ও পরে সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন প্রবীণ ও গবেষকদের একাংশ। দেশভাগের পরেও দীর্ঘ সময় তারা জলপাইগুড়ি ছিলেন। পরে, অধিকাংশ আত্মীয়স্বজন তদানীন্তন ‘পূর্ব-পাকিস্তানে’ চলে যাওয়ায়, পরবর্তীতে অমরেন্দ্রনাথ চক্রবর্তীর পরিবারের সঙ্গে সম্পত্তি বিনিময় করে পড়শি দেশে চলে যান ইস্কান্দার। নিজে আর কখনও এই শহরে আসেননি খালেদা। তবে, এখানে থাকা পরিজনদের সঙ্গে যোগাযোগ ছিল। পরিজনরাও ওপার বাংলায় যান। মঙ্গলবার সকালে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ চাউর হতেই জলপাইগুড়ি শহরের একাংশে শোকের ছায়া। খালেদার পুরানো স্কুল সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষও তার স্মরণে অনুষ্ঠানের ভাবনাচিন্তা করছেন।

কালের স্রোতে হারিয়ে যাওয়া দাশ অ্যান্ড কোম্পানির মালিকপক্ষের পরিবারের সদস্য নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, সে সময় আমাদের কোম্পানির কাজ নীলফামারি, ডিমলা, কুড়িগ্রাম থেকে ভাগলপুর পর্যন্ত বিস্তৃত ছিল। এই কোম্পানিতেই খালেদার বাবা মহম্মদ ইস্কান্দার কাজ করতেন। খালেদার মৃত্যু সংবাদ পেয়ে খারাপই লাগছে।

ডিএসএ-র সচিব তথা প্রতিবেশী ভোলা মণ্ডল বলেন, আমার জন্মের আগের কথা। বাবা,মায়ের মুখ থেকে শুনেছি ওদের কথা। এখনও ওদের পরিজনদের অনেকেই মাঝেমধ্যে এই বাড়ি দেখতে আসেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago