নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের উদ্বেগের কোনও কারণই নেই, আশ্বস্ত করলেন অমিত শাহ

খবর লাইভ : নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের উদ্বেগের কোনও কারণই নেই, বাংলায় বসে ‘শরণার্থীদের’ আশ্বস্ত করলেন অমিত শাহ। তিনদিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসফরের প্রথমদিন অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মতুয়া সম্প্রদায় নিয়ে মুখ খুললেন শাহ।

ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে শাহ বলেন, মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি আরও বলেন, এপ্রিলে নির্বাচন হবে। ভয়, দুর্নীতি, কুশাসনে বাংলার মানুষ চিন্তিত, উদ্বিগ্ন এবং ভীত। এমন মজবুত রাষ্ট্রীয় গ্রিড বানাব যে বাংলায় অনুপ্রবেশ সমাপ্ত হয়ে যাবে। মানুষ কেন, পাখিও ঢুকতে পারবে না।

পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিতে সাংবাদিক বৈঠককেই বেছে নিলেন তিনি। রাজ্যের সাধারণ জনতার মন ছুঁয়ে যাওয়ারও চেষ্টা করলেন তিনি।

মঙ্গলবার দুপুরে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সাংবাদিক বৈঠক করলেন তিনি। এক পাশে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, অন্য পাশে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বসেন তিনি। সাংবাদিক বৈঠকে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরও।

রাজ্য সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ শাহের। তিনি বলেন, সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছয় বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার পশ্চিমবঙ্গে এসে বৈঠক করেছেন। তার পরেও তৃণমূলের সরকার কেন জমি দিচ্ছে না?

রাজ্যবাসীর উদ্দেশে শাহ বলেন, আপনারা দীর্ঘ দিন কংগ্রেসকে সময় দিয়েছেন, ৩৪ বছর বামেদের দিয়েছেন, ১৫ বছর মমতাজিকে দিলেন। আমার বিনীত অনুরোধ, এ বার মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার বানান, পূর্ণ সংখ‍্যাগরিষ্ঠতা দিন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago