কেমন আছেন খালেদা জিয়া, তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান

খবর লাইভ : ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসক বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার গভীর রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ডা. জাহিদ হোসেন বলেন, “কোনও বলা যায় না যে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি এখন একটি সংকটজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবরকম ভাবে চেষ্টা করছি”। শনিবার রাত সাড়ে ১২টার সময় কোনও পূর্বঘোষণা ছাড়াই  হাসপাতালের সামনে এই প্রেস ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সেই কারণেই প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবাইদা রহমানও।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খালেদা জিয়া একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।নিয়মিত বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপির তরফে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে বিমানযাত্রা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে আপাতত দেশেই তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago