বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে  উত্তাল কলকাতা

খবর লাইভ :  বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তাল কলকাতা। শুক্রবার হিন্দু সংহতি মঞ্চের ডাকে বেকবাগান মোড়ে অবস্থান-বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধনের ঘটনার প্রতিবাদে রাজপথে নামে সংগঠনের কর্মী-সমর্থকেরা।

বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দেওয়া। তবে মিছিল শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়ে হিন্দু সংহতির কর্মীরা। বেকবাগান মোড়ে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘পুলিশ মিছিল আটকাতে পারে, কিন্তু ডেপুটেশন জমা দেবই’, এই দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেকবাগান মোড় ও বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর কার্যত দুর্গে পরিণত করা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট করা হয়, ২৩ ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় হিন্দু সংহতি মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে পৌঁছে ডেপুটেশন জমা দেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago