হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে বিশ্রামে যশস্বী

খবর লাইভ : মাঠের সবুজ ঘাসে যার ব্যাট কথা বলে, যার একেকটি শট গ্যালারিতে উত্তেজনার ঢেউ তোলে, সেই চনমনে তরুণ আজ বড়ই ক্লান্ত! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলার সময় পেটের ব্যাথায় কাতর হয়ে পড়েছিলেন যশস্বী জয়সওয়াল। মাঠের লড়াই ছেড়ে তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালের দিকে। তবে সূত্রের খবর, আপাতত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, যশস্বী ‘অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস’-এ আক্রান্ত। সূত্রের খবর, পুণের হোটেলে খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে তাঁর।

গত দু’দিনে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে শরীর থেকে ঝরে গেছে প্রায় ২ কেজি ওজন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকরা তাঁকে কড়া বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অন্তত ৭ থেকে ১০ দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

বোর্ড চিকিৎসকরাও প্রতিমুহূর্তে তাঁর স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তাঁর থাকা প্রায় নিশ্চিত। তাই বোর্ড বা নির্বাচকরা কেউই এই তরুণ তুর্কিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago