কেকেআর পেল আরও এক দুর্দান্ত স্পিনার, এবার শুধু তাণ্ডবের অপেক্ষা

খবর লাইভ : সম্প্রতি ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য মিনি নিলামের আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স  ৩০ লাখ টাকার বিনিময়ে ২২ বছর বয়সি মিস্ট্রি স্পিনার দক্ষ কামরাকে দলে নেয়। কামরার বোলিং অ্যাকশন অনেকটা আবার বরুণ চক্রবর্তীর মতো। বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার হলেন বরুণ। তবে কামরা একজন অলরাউন্ডার। মিস্ট্রি স্পিনের পাশাপাশি তিনি ব্যাটিংও বেশ ভালই করেন। হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। এবার কেকেআর-এর হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। ২২ বছর বয়সি কামরা তাঁর মিস্ট্রি স্পিনের কারণে ইতিমধ্যে বেশ নামডাক করেছেন। এমনকী, তাঁর বোলিং অ্যাকশন অনেকটা আবার কলকাতা নাইট রাইডার্সেরই ক্রিকেটার বরুণ চক্রবর্তীর মতো।

আইপিএল টুর্নামেন্টে বরুণ চক্রবর্তী ৮৪ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন। স্পিন বৈচিত্র্য এবং অদ্ভুত অ্যাকশনের কারণে তিনি হামেশাই বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেন। কামরা আবার বরুণের মতোই বল করেন। সেকারণে তাঁকে বরুণের ‘ছোট ভাই’ বলা হচ্ছে। কামরার কোচ সন্দীপ খরব বললেন, দক্ষ একেবারে বরুণের মতোই বল করে।

দক্ষ কামরা শুধুমাত্র একজন বোলারই নন, একজন যথেষ্ট ভাল অলরাউন্ডার। যথেষ্ট ভাল ব্যাট করেন এবং বড় বড় শট হাঁকাতে সিদ্ধহস্ত। আর এই দ্বৈত ক্ষমতার কারণেই তিনি কেকেআর ব্রিগেডের যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। গত ১১ বছর আগে কামরা একজন বোলিং অলরাউন্ডার হিসেবে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। তিনি মূলত ৪ ধরনের বল করতে পারেন। এরমধ্যে রয়েছে ক্যারম বল, গুগলি এবং স্লাইডার। টেনিস বল ক্রিকেট খেলার কারণে আরও বেশি করে নিয়ন্ত্রণ তাঁর মধ্যে এসেছে। কারণ এখানে পরীক্ষা-নিরীক্ষা করার প্রচুর সুযোগ থাকে।

গত মরশুমে হরিয়ানার হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন দক্ষ কামরা। একটি সীমিত ওভারের ম্যাচে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি সিকে নাইডু ট্রফিতেও একটি ম্য়াচে তিনি ৫ উইকেট শিকার করেন। এই মরশুমে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে তিনি চার ম্যাচে ৭ উইকেট শিকার করেন। একটা সময় তাঁকে রাজ্যস্তরের দল থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল। সেইসময় তাঁর কোচ সন্দীপ খরব পাশে দাঁড়িয়েছিলেন। হরিয়ানা ক্রিকেট অ্যাাসোসিয়েশনকে বলে-কয়ে একটা সুযোগ পাইয়ে দিয়েছিলেন দক্ষকে। সেখান থেকে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago