খবর লাইভ : শনিবার যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার করা হল মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। মেসিদের ছাড়তে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন শতদ্রু। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। এই ঘটনার জন্য ইভেন্টের আয়োজকরাই দায়ী তা স্পষ্ট জানিয়েছেন রাজীব কুমার। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছে। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
জাভেদ শামিম বলেন, পরিস্থিতি আপাতত শান্ত। এবার গোটা ঘটনায় শুরু হবে তদন্ত। ইতিমধ্যেই গোটা ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। ইভেন্টের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায়, সেই চিন্তাভাবনা চলছে।
গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন মেসিকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। একসময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…