খবর লাইভ : আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছুটিতে কাটছাঁট। বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে গরমের ছুটি থাকবে ছ’দিন। মঙ্গলবার আগামী শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে পর্ষদ। সেখানেই দেখা যাচ্ছে, গরমের ছুটির দিন ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত ধার্য করা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী বছরে স্কুলগুলিকে মোট ৬৫ দিনের ছুটি বরাদ্দ করা যায়। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য সরকার বেশকিছু নতুন ছুটি ঘোষণা করেছে। যেমন গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাইয়ের জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো। ফলে নির্দিষ্ট ৬৫ দিনের ছুটির সীমার মধ্যে থেকে গরমের ছুটি কমাতে হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত গরমে প্রায় প্রতি বছরই রাজ্য সরকার আলাদা করে ছুটি ঘোষণা করে, যা স্কুলগুলিকে মানতে হয়। ফলে মোট ছুটির হিসেবে আরও চাপ পড়ে।
গত কয়েক বছর ধরে রাজ্যে গ্রীষ্মে তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় প্রখর গরমে স্কুলে উপস্থিতি ও ক্লাসের সময় পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে গরমের ছুটি বাড়ানোই ছিল প্রচলিত সিদ্ধান্ত। এবার ছুটি মাত্র ছ’দিনে নেমে আসায় বহু অভিভাবক ও শিক্ষক মহলে অসন্তোষ দেখা দিচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…