জল্পনার অবসান, বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন গোপাল শেঠ

খবর লাইভ : বনগাঁ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন গোপাল শেঠ। চেয়ারম্যান ‘পদ’ থেকে গোপাল শেঠ সরতেই কার্যত উৎসবের আমেজ বনগাঁ পুরসভায়। ওয়াকিবহাল মহলের ধারণা বনগাঁ পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেটা খানিকটা কাটল বলেই উল্লাসে মেতে উঠেছেন গোপাল বিরোধী গোষ্ঠীরা।

২০২৪ লোকসভা নির্বাচনের পর যে সমস্ত পুরসভায় তৃণমূল কংগ্রেস ভাল ফলাফল করেনি, সেই পৌর এলাকা থেকে চেয়ারম্যানদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই মতো রাজ্যের একাধিক পুরসভায় নির্দেশ পৌঁছয়। যেই তালিকায় ছিল বনগাঁ পুরসভা। এই পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেয় উচ্চ নেতৃত্ব। কিন্তু সেই নির্দেশ মানেননি গোপাল শেঠ। বরং তিনি দাবি করেছিলেন, পুরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যর দায়ের করা মামলাটি হাইকোর্টে  বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারবেন না। পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে পদচ্যুতির কারণ জানতে চেয়েছিলেন। এরই সঙ্গে দলের নির্দেশ অমান্য করার কারণে গোপাল শেঠকে শোকজ নোটিশ পাঠায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল। এর মধ্যেই আচমকা ছুটি নেওয়ার কথা ঘোষণা করেন গোপালবাবু। যদিও এই ছুটির প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, ‘শারীরিক অসুস্থতার কারণে আমি ছুটি নিয়েছি।’

বুধবার মেলের মাধ্যমে গোপাল শেঠ ইস্তফাপত্র পাঠান। পৌরসভার ইও ও এসডিও-র কাছে ইতিমধ্যেই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। অন্যদিকে রাজনীতির কারবারীদের অনুমান, দলীয় চাপেই তড়িঘড়ি ইস্তফা দিলেন গোপাল। এদিকে বনগাঁ পুরসভার নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago