খবর লাইভ : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন ইস্যুতে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার অভিবাসন সংক্রান্ত মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স । তাঁর দাবি, এই অভিবাসীরা আমেরিকানদের স্বপ্ন চুরি করছে। তাই দেশকে অভিবাসীমুক্ত করতে হবে। এই মন্তব্য সামনে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভ্যান্স। পালটা ভ্যান্সের স্ত্রী ঊষাকে আগে ভারতে ফেরত পাঠানো উচিত বলে তোপ দেগেছেন সমালোচকরা।
বিতর্কের সূত্রপাত মার্কিন ভাইস প্রেসিডেন্টের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট ঘিরে। রবিবার তিনি লিখেছিলেন, ‘আমেরিকানদের স্বপ্ন চুরি করেছে অভিবাসীরা।’ ভ্যান্স দাবি করেন, গণ অভিবাসনের জেরে কার্যত নতিস্বীকার করেছেন মার্কিন নাগরিকরা। এদিকে, ভ্যান্সের স্ত্রী ঊষা একজন ভারতীয় বংশোদ্ভূত। আর প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন সেকেন্ড লেডির আসনে বসেছেন তিনি। ঊষা ভারতীয় অভিবাসী দম্পতির সন্তান। সেক্ষেত্রে আমেরিকাকে অভিবাসীমুক্ত করতে হলে ঊষাকে কেন আগে ভারতে পাঠানো হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন সমালোচকরা। এমনকি ঊষা ও ভ্যান্সের সন্তানদেরও ভারতে পাঠানোর নিদান দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই স্ত্রী ঊষার ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জড়িয়েছিলেন জেডি ভ্যান্স। জানিয়েছিলেন, ঊষা একদিন হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, এই আশাই করেন তিনি। তাঁর এই মন্তব্যকে ব্যাপকভাবে অসংবেদনশীল হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। যদিও বিতর্ক বাড়তেই সাফাই দিয়েছিলেন ভ্যান্স। তিনি জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর ধর্ম পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। আর এবার অভিবাসন সংক্রান্ত মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…