খবর লাইভ : শনিবার রাতে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। আহতও হয়েছেন বেশ কয়েকজন। অবশেষে ঘটনার একদিন পর মুখ খুললেন গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবের ‘পলাতক’ মালিক সৌরভ লুথরা। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে লুকআউট নোটিশ জারি করেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নাইটক্লাবের জেনারেল ম্যানেজার সহ ৪ জনকে গতকালই গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন পলাতক মালিক সৌরভ। তিনি গোটা ঘটনার জন্য শোকপ্রকাশ করে লিখেছেন, ‘বার্চে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত। অপূরণীয় দুঃখ এবং অপ্রতিরোধ্য দুর্দশার এই মুহূর্তে নিহতদের পরিবারের পাশাপাশি আহতদের প্রতি কর্তৃপক্ষের সমবেদনা রইল। এরপরই তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘শোকাহত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্ভাব্য সকল ধরণের সহায়তা, সমর্থন এবং সহযোগিতা যাতে প্রদান করা হয়, তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।’
গোয়া পুলিশ জানিয়েছে, সোমবার ওই নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। অগ্নিকাণ্ডের পরই অভিযুক্তরা গোয়া ছেড়ে পালিয়ে যান। তাঁরা দেশ ছেড়ে পালাতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সমস্ত বিমানবন্দর এবং থানাগুলিকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে পার্টি চলাকালীন আচমকাই ডান্স ফ্লোরের ছাদে প্রথম আগুন লাগে। সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এসেছে। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে আসে নাইটক্লাবটি। অনেকেই পালাতে গিয়ে বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়েন। ধোঁয়ার জেরে দমবন্ধ হয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ড। কিন্তু এখন শোনা যাচ্ছে, ক্লাবের ভেতরে আতশবাজি ব্যবহার করে হয়েছিল। সেই থেকেই এই দুর্ঘটনা।
অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাইট ক্লাবটির একাধিক অব্যবস্থা সামনে এসেছে। গোয়ার ওই নাইটক্লাবে পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা ছিল না অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে গোয়ার সরকার। রবিবারই গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…