জল্পনার অবসান, স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল

খবর লাইভ  : বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং সংগীতজ্ঞ পলাশ মুচ্ছলের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে হচ্ছে না।এখন চারদিকের জল্পনা-কল্পনার অবসান। তাঁদের বিয়ে নিশ্চিতভাবেই বাতিল বলে নিজেই জানিয়েছেন স্মৃতি।

স্মৃতি ইনস্টাগ্রামে যে সংক্ষিপ্ত বার্তাটি শেয়ার করেছেন, তাতে তিনি লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনকে ঘিরে অনেক জল্পনা ছড়িয়েছে। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির মানুষ এবং সেভাবেই থাকতে চাই। কিন্তু স্পষ্ট করে বলতে চাই  বিয়ে বাতিল করা হয়েছে।

তিনি আরও আবেদন করেছেন, এই বিষয় এখানেই শেষ হয়ে যাক এবং দুই পরিবারের গোপনীয়তা ও মান-সম্মান রক্ষা করতে সবাইকে পাশে দাঁড়াতে বলেছেন। স্মৃতি স্পষ্ট করেছেন, তাঁর একমাত্র ফোকাস এখন দেশের জন্য ক্রিকেট খেলা, এবং ভবিষ্যতে পুরনো পরিকল্পনায় ফিরে যাওয়ার ইচ্ছা নেই।

কেন সেই সিদ্ধান্ত? 

স্মৃতি ও পলাশের বিয়ে ২৩/২৪ নভেম্বর ২০২৫-এ সাঙ্গলিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের ঠিক সময়ে যখন আয়োজন প্রায় শেষ, তখন স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সিদ্ধান্তে বিয়েটি অস্থায়ীভাবে স্থগিত ঘোষণা করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে বিয়ের পোস্ট সরিয়ে নেওয়া, ইনস্টাগ্রামে আগের প্রতিশ্রুতি ও দৃশ্য এড়িয়ে চলা, এবং সামাজিক মাধ্যমে চুপচাপ থাকা এসবই জল্পনাকে তীব্র করেছিল। শেষ পর্যন্ত, আজ স্মৃতি নিজেই জানিয়ে দিলেন বিয়ে আর হবে না।

পলাশ মুচ্ছলের প্রতিক্রিয়া

পলাশ মুচ্ছল তার ইন্সটাগ্রামে লেখেন যে  জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক থেকে তিনি এখন দূরে থাকবেন। অবশ্য, মিডিয়ায় প্রচারিত গুজবে লিপ্ত বা মিথ্যা তথ্য ছড়ালে  তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

ভক্ত-সমর্থকদের প্রতি স্মৃতির বার্তা

স্মৃতি মেধানার শেষ বার্তায়, তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন দুই পরিবারকে ব্যক্তিগত সময় দিতে দিন। অহেতুক গুজবে বিশ্বাস না করে, সম্মান দেখান। এবং ভবিষ্যতে শুধু ক্রিকেটে তার পারফরম্যান্সকে গুরুত্ব দিন।তিনি জানিয়েছেন, তার “উচ্চতর উদ্দেশ্য” হলো দেশের হয়ে খেলতে থাকা এবং দেশকে গৌরবময় করে তোলা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago