এক লক্ষ কন্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের

খবর লাইভ : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে আজ রবিবার ব্রিগেড পারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠ’। এই অনুষ্ঠানের আয়োজন করছে ‘সনাতন সংস্কৃতি সংসদ’। এরই পালটা এক লক্ষ কন্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবীরের। ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এই অনুষ্ঠান হতে চলেছে বলেই হুঙ্কার ছোঁড়েন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, কোরান পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব, বিজেপিকে নিশানা করে হুমায়ুন কবীর আরওবলেন, “বাংলা দখল করার জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে”।

তাঁর বক্তব্য, গীতা পাঠ করিয়ে বিজেপি যেমন ক্ষমতা দখল করতে চাইছে, ঠিক তেমনই কোরান পাঠ করিয়ে বিধানসভায় আরও বেশি মুসলমান বিধায়ক চাইছেন হুমায়ুন। বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে আগে থেকেই তৃণমূলের সঙ্গে গণ্ডোগোল বেধেছিল হুমায়ুনের। দল তাঁকে সাসপেন্ড করতেই ক্ষুব্ধ হুমায়ুন কার্যত বুঝিয়ে দেন তিনি পরোয়া করেন না কোনও কিছুরই। খোদ মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন তিনি। এমনকী, তাঁকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন বিধায়ক। বলেন, বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহঙ্কার হয়েছে। চূর্ণ করব আমি। আমি ওঁকে প্রাক্তন করবই। এরপর গতকাল বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হুমায়ুন।

হুমায়ুন বলেন, আমি মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরান পাঠের আয়োজন করব। লাখো লোক নিয়ে কোরান পাঠ হবে। তাঁদের আরামসে খাওয়া-দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন। আমি ১ লক্ষ হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও জায়গায় প্যান্ডেল করব। তারপর কোরান পাঠ হবে। আর গীতা পাঠ হতেই পারে, সনাতন ধর্মের কোনও মানুষ গীতা পাঠ করতেই পারেন। আমার শ্রদ্ধা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago