Soccer Football - FIFA World Cup 2026 - FIFA World Cup 2026 Draw - John F. Kennedy Center for the Performing Arts, Washington, D.C., U.S. - December 5, 2025 General view of the FIFA World Cup trophy during the draw Pool via REUTERS/Mandel Ngan
খবর লাইভ : শুক্রবার ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬–র গ্রুপ স্টেজের ড্র অনুষ্ঠিত হয়েছে। আয়োজক দেশ তিন ইউনাইটেড স্টেটস, কানাডা ও মেক্সিকো। এই তিনটে দেশের মাঠে প্রথমবার ৪৮টি দল নিয়ে টুর্নামেন্ট।
গ্রুপ ভোটাভুটির পর, ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ তুলনামূলায় সহজ মনে করা হচ্ছে। নতুন বিন্যাস অনুযায়ী ১২টি গ্রুপে ৪–৪ দল, এবং এখন পর্যন্ত কোনও গ্রুপকেই মারণগ্রুপ বা ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে না।
ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার দেওয়া হলো। পুরস্কার তুলে দেন জিয়াননি ইনফ্যান্টিনো।
আগামী ২০২৬ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড অন্যান্য দলসহ নতুন বিন্যাসে শুরু হবে। বিশ্ব ফুটবলের বহু দিকপালই বলছেন, ৪৮ দল, নতুন ফরম্যাট এবং গ্রুপ বিন্যাসের কারণে এবারের প্রতিযোগিতা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত, বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় হবে।
প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘ডিজ়ায়ার’। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শারজ়িঙ্গার। এর পর সঞ্চালক কথা বলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি এবং ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপজয়ী রবার্তো কার্লোসের সঙ্গে।
ড্রয়ের প্রথম রাউন্ড করার জন্য তিন রাষ্ট্রপ্রধানকে ডেকে নেওয়া হয়। ইনফ্যান্টিনো একে একে ডাকেন কানাডার মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প জানান, তিনি পেলের খেলা দেখা বড় হয়েছেন।
পরের বছর ১১ জুন মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। অপর দুই আয়োজক কানাডা এবং আমেরিকা। কানাডা প্রথম ম্যাচ খেলবে উয়েফা প্লে-অফ এ-র বিজয়ী দলের বিরুদ্ধে। আমেরিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দু’টি খেলা হবে ১২ জুন। বাকি সূচি শনিবার প্রকাশ্যে আসবে। ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। তারা ছাড়া বাকি দুই প্রতিপক্ষ সহজ। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী।
গ্রুপ বি: কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইৎজ়ারল্যান্ড।
গ্রুপ সি: ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী।
গ্রুপ ই: জার্মানি, কুরাসায়ো, আইভরি কোস্ট, ইকুয়েডর।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে-অফ বি বিজয়ী, টিউনিশিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজ়বেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…