মিশন বাবরি ছাড়ছেন না হুমায়ুন

খবর লাইভ : মুর্শিদাবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ঠিক আগেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তবে দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর অবস্থান থেকে এক ইঞ্চিও সরছেন না। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস তিনি করবেনই।বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়ছিল তৃণমূলের। বিভিন্ন সময়ে তিনি দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। পাল্টা তৃণমূলের তরফে বিধায়ককে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষমেষ জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম তাঁর সাসপেনশনের ঘোষণা করেন।

সাসপেনশনের খবর জানার পর আরও দৃঢ় অবস্থানে হুমায়ুন কবীর। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমাকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরছি না। আগামীকালই আমি পদত্যাগ করব। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস আমি করবই। কারও নির্দেশে আমাকে চলতে হবে না।”

তিনি আরও বলেন, “কারও ক্ষমতা থাকলে আমাকে আটকাক। আমার জীবনের বিনিময়েও হলেও বাবরি মসজিদের শিলান্যাস করব। মুসলমানদের টাকায় আমি মসজিদ তৈরি করব। আমার ঘোষণার পিছনে আমি অটল।”

এদিকে, হুমায়ুন কবীরের এই অবস্থান ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। ৬ ডিসেম্বরের অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিনই বহরমপুরে দলীয় জনসভা থেকে নাম না করে হুমায়ুন কবীরকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সব ধর্মেই কিছু গদ্দার থাকে। কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago