রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে

খবর লাইভ : রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই জানিয়ে দিয়েছে, আর দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতেও ঢুকে পড়েছে ঠান্ডা হাওয়ার দাপট। কলকাতায় ফের নেমে গেল পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিন্ম তাপমাত্রা দাঁড়াল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা এ মরশুমের এখন পর্যন্ত সবচেয়ে কম। উত্তরের শুষ্ক ও ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গজুড়ে ঢুকে পড়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রাও দাঁড়ায় ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রিরও বেশি কম। শুক্রবার আরও ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দমদমে সর্বনিন্ম তাপমাত্রা নেমে আসে ১৫.১ ডিগ্রিতে। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গেছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে যা সবচেয়ে কম। পুরুলিয়ায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২.৪ ডিগ্রিতে এবং বাঁকুড়ায় ১২.৯ ডিগ্রি।আগামী সাত দিন রাজ্যে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার দাপট বজায় থাকবে। গোটা রাজ্যেই শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া এ বছর তুলনামূলক আগেই দক্ষিণবঙ্গে ঢুকেছিল। তবে টানা দু’টি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই প্রবাহে বাধা সৃষ্টি করায় কয়েক দিনের জন্য উষ্ণতা বেড়েছিল। এখন ঘূর্ণাবর্তগুলির প্রভাব কেটে যাওয়ায় আবার অবাধে ঠান্ডা হাওয়া ঢুকছে, ফলে ফের রাজ্যে শীত ফিরে এসেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার কলকাতা শহরেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতার পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঠান্ডার দাপট বাড়বে। শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে বৃহস্পতিবার থেকে পরবর্তী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৬–৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

দক্ষিণবঙ্গে ফের বাড়ছে শীতের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে একই রকম ঠাণ্ডা আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হবে। বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, যার প্রভাবে সড়ক ও রেল চলাচল কিছুটা হলেও ব্যাহত হতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago