হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট

খবর লাইভ : আগামিকাল বেলডাঙায় বাবরি  মসজিদের শিলান্যাস। আর এনিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছছ জনস্বার্থ মামলা। কিন্তু বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কোনরকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শান্তি-সম্প্রীতি  বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপর ছাড়লেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব কিছু করবে রাজ্যের পুলিশ-প্রশাসন এমনই নির্দেশ আদালতের।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। হুমায়ুন কবীরের কর্মসূচি নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি আদালত। অবিলম্বে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করার আবেদন জানানো হয়েছিল আদালতে। পাশাপাশি বেলডাঙায় নিরাপত্তা বাড়ানোর আর্জিও জানানো হয়েছিল।

এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “এর আগে রামমন্দির নিয়ে সম্প্রীতি নষ্টের প্রশ্ন ওঠে। সম্প্রীতি নষ্ট হতে পারে। রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক।” রাজ্য জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত এপ্রিল মাসে কেন্দ্রের আনা নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেই সময় থেকে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে মুর্শিদাবাদে। সেই বাহিনী এক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র।

শুক্রবার সকালেই হুমায়ুনকে দেখা যায়, মসজিদের জন্য নির্ধারিত জায়গায় যেতে। এলাকা ঘুরে দেখেন তিনি। হুমায়ুন কবীর বলেন, “আমি কোনও অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট যখন বলেছে আমি কোনও বেআইনি কাজ করছি না, তাই স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন আমাকে সাহায্য করবে। আমার দু হাজার ভলান্টিয়ার থাকবে। আমি প্রশাসনকে সাহায্য করব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago