কৃষ্ণসাগরে ইউক্রেনের আন্ডারওয়াটার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত দুটি রুশ তেল ট্যাঙ্কার

খবর লাইভ : কৃষ্ণসাগরে আন্ডারওয়াটার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হল দুটি রুশ তেল ট্যাঙ্কার। ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। ইউক্রেনের অভিযোগ,পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার জন্য রাশিয়া যে ‘ছায়া বহর’ ব্যবহার করে তেল রফতানি করছে, এই ট্যাঙ্কার দু’টি সেই বহরেরই অংশ।

ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ সূত্রে খবর, ইউক্রেনীয় বাহিনী ট্যাঙ্কার দু’টিকে চিহ্নিত করেছে। একটির নাম ‘বিরাট’ এবং অন্যটি ‘কাইরোস’। জানা গিয়েছে, হামলার সময় জাহাজ দু’টি খালি ছিল এবং তারা রাশিয়ার অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর নোভোরোসসিস্ক-এর দিকে যাচ্ছিল।

কিভের গুপ্তচর সংস্থার এক আধিকারিক নিশ্চিত করেছেন, ইউক্রেনীয় বাহিনী এই দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে। কিভের দাবি, ক্রেমলিন এই ‘ছায়া বহর’ ব্যবহার করে তেল বিক্রি করছে এবং সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করছে।

তুরস্কের বসফরাস প্রণালীর কাছাকাছি এই হামলা ঘটে। ঘটনা প্রসঙ্গে ইউক্রেনীয় গুপ্তচর সংস্থার এক আধিকারিক বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পরে দু’টি ট্যাঙ্কারই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি রুশ তেল পরিবহণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আঘাত। যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago