ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর

খবর লাইভ : ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও বিপাকে সোনিয়া এবং রাহুল গান্ধী। প্রতারণার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী-সহ মোট আট জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। তবে এই বিষয়ে তাদের কিছু জানা নেই বলে দাবি করেছে কংগ্রেস।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে ছয়টি এফআইআর দায়ের হয়েছিল আগেই। এ বার নতুন করে আরও একটি এফআইআর দায়ের হল। ইডির হেডকোয়ার্টার্স ইনভেস্টিগেটিভ ইউনিটের অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবর এই এফআইআরটি দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। দাবি করা হয়েছে, বেআইনি ভাবে মাত্র ৫০ লক্ষ টাকায় ২০০০ কোটি টাকার সম্পত্তি-সহ অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়া নামের সংস্থায় রাহুল এবং সোনিয়ার প্রায় ৭৬ শতাংশ শেয়ার হয়েছে। তাই তাঁদের বিরুদ্ধেই  এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, এফআইআরে সোনিয়া, রাহুলের পাশাপাশি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার নামও রয়েছে। একই সঙ্গে রয়েছে ইয়ং ইন্ডিয়া, ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের নামও।

দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংয়ের অভিযোগ, কলকাতার ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড ১ কোটি টাকা দিয়েছিল ইয়ং ইন্ডিয়াকে। সেই টাকাতেই অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড অধিগ্রহণ করা হয়। এই সংস্থার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১২ সালে ন্যাশনাল হেরাল্ড নিয়ে মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তদন্ত শুরু হয়। এর পরে ২০১৪ সালে প্রথমবার সনিয়া এবং রাহুলকে নোটিস পাঠায় দিল্লি পুলিশ। ওই বছরেই ১ আগস্ট তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে ইডি-ও। তবে ২০১৫ সালে তাঁরা দিল্লির আদালত থেকে জামিন পান। এর পরে ২০১৬ সালে মামলা খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাহুল এবং সোনিয়া। কিন্তু মামলা খারিজ হয়নি। উল্টে ২০১৯ সালে ন্যাশনাল হেরাল্ডের ৬৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago