এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিল ২৬৯ জন অযোগ্যকে

খবর লাইভ : এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল ২৬৯ জন অযোগ্যকে। বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা প্রথম দফায় ৩০ অগাস্ট প্রকাশ করার পরেও নবম দশম ও একাদশ দ্বাদশ এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসএসসি ফের তাদের চিহ্নিত করা শুরু করে। সেই প্রক্রিয়া শুরু করার পর ২৬৯ জন ‘অযোগ্য’কে তারা খুঁজে পায়, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষাও পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এমনকি, ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনের তরফের নির্দেশিকা জারি করে তাদের বাতিল করা হল এবার।

অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধীদের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য থাকা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধীরা সুযোগ পেতে পারে এই সিদ্ধান্তে অনড় ছিল এসএসসি। সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য শারীরিক প্রতিবন্ধীদেরও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি। ৮ জন শারীরিক প্রতিবন্ধীকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করে দেওয়া হল যারা অযোগ্য ছিলেন ২০১৬ এর নিয়োগ প্রক্রিয়ায়।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ৩০ অগাস্ট আমরা অযোগ্যদের তালিকা প্রথম দফায় প্রকাশ করেছিলাম। সেই সময় আমরা জানিয়েছিলাম কোনও অযোগ্য আবেদন করতে পারবেন না বা নিয়োগে অংশ নিতে পারবেন না। সেই সময় আমরা অযোগ্যদের মধ্য থেকে অনেকেই বাদ দিয়েছিলাম। তারপর আমরা আবার গোটা তালিকা খতিয়ে রেখেছি। খতিয়ে দেখার পরেই এই ২৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে যারা অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করে রেখেছিলেন। এদের মধ্যে কেউ কেউ বাবার নামে পরিবর্তে মায়ের নাম ও ব্যবহার করেছিলেন।

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে, কেউ যদি খবর পান তালিকায় অযোগ্যরা ঢুকে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে তা জানান। অ্যাডভোকেট জেনারেলের মাধ্যমেও জানাতে পারেন অথবা এসএসসিকে ই-মেইল করেও জানাতে পারেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

আসলে চলছে এসএসসি গ্রূপ সি এবং গ্ৰুপ ডি-নিয়োগ। কিন্তু কমিশন সূত্রে খবর, পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ নিয়োগের তুলনায় গ্রুপ সি – গ্রুপ ডি এর নিয়োগে আবেদনের সংখ্যা কমছে এসএসসিতে। ২০১৬ নিয়োগে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে স্কুলে স্কুলে নিয়োগের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল।

গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রায় ৮ লক্ষ আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে এসএসসিতে নয়া নিয়োগের জন্য। এর মধ্যে গ্রুপ ডি তেই সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলেই এসএসসি সূত্রে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago