এবার বাড়ি বসেই আধারে মোবাইল নম্বর আপডেটের সুবিধা

খবর লাইভ : আধার অ্যাপের বড়সড় আপডেট ঘোষণা করল  ইউনিক ইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ৷ তাদের তরফে জানানো হয়েছে এবার থেকে আধার আধার অ্যাপের মাধ্যমেই নম্বর আপডেট করা যাবে ৷ তার জন্য স্থানীয় কোনও আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই ৷ ফলে বাড়ি বসেই যে কেউ নিজের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর আপডেট করতে পারবেন ৷

চলতি বছরেরে ৯ নভেম্বর একটি আধার অ্যাপের লঞ্চ করা হয় ৷ ওই অ্যাপেই মোবাইল নম্বর আপডেশনের ফিচার চালু করা হল ৷ যদিও নতুন এই অ্যাপটি পুরোনো আধার অ্যাপের বিকল্প নয় ৷

ইউআইডিএআই এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে জানানো হয়েছে ৷ সেখানে বলা হয়েছে এবার থেকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর অ্যাপ থেকেই বদল করা সম্ভব ৷ পুরো বিষয়টির জন্য অ্যাপের সিকিউরিটি ফিচারও বৃদ্ধি করা হয়েছে ৷ ওটিপি দিলে তবেই মোবাইল নম্বর বদল করা সম্ভব হবে ৷

পোস্টে আরও জানানো হয়েছে, এতদিন পর্যন্ত মোবাইল নম্বর পরিবর্তনের জন্য অনেক সমস্যা পোহাতে হতো ৷ আধার সেন্টারে যাওয়া এবং সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মোবাইল নম্বর পরিবর্তন করা যেত ৷ অনেক ক্ষেত্রে টাকা খরচও হত ৷ কিন্তু এবার সেই সব ঝামেলা থেকে মুক্তি মিলবে ৷ আর প্রয়োজন হবে না কোনও আধার সেন্টারে যাওয়া ৷ স্মার্টফোন থাকলেই এই কাজটি করা সম্ভব হবে ৷

এছাড়াও নতুন এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা জানতে চেয়েছে ইউআইডিএআই ৷ যেকোনও ব্যবহারকারী feedback.app@uidai.net.in.এ ফিডব্যাক জানাতে পারবেন ৷

জানানো হয়েছে, আধার ইনফরমেশন ডিজিট্যাল ফর্মাটে নতুন এই অ্যাপে সেভ  করে রাখা সম্ভব ৷ তবে শুধু একজনের নয়, পরিবারের অন্য সদস্যদেরও আধার কার্ড স্টোর করে রাখা সম্ভব নতুন অ্যাপে ৷ যদিও ডিজিটালাইজড  অ্যাপের মাধ্যমেও একই কাজ সম্ভব ৷ এবং পাশাপাশি আধার পিডিএফ ডাউনলোড করেও মোবাইল ফোনে স্টোর করে রাখা সম্ভব ৷ সেভ করে রাখা সম্ভব ৷ তবে শুধু একজনের নয়, পরিবারের অন্য সদস্যদেরও আধার কার্ড স্টোর করে রাখা সম্ভব নতুন অ্যাপে ৷ যদিও ডিজিটালাইজড  অ্যাপের মাধ্যমেও একই কাজ সম্ভব ৷ এবং পাশাপাশি আধার পিডিএফ ডাউনলোড করেও মোবাইল ফোনে স্টোর করে রাখা সম্ভব ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago