খবর লাইভ : আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রণক্ষেত্র হয়ে উঠবে ভাঙড় বিধানসভা, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। ভাঙড়ে জিততে তরুণ মুখকে কাছে টানছে আইএসএফ। শুধু নতুন ভোটারই নয়, স্কুল, মাদ্রাসা পড়ুয়াদেরও পাশে চাইছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার ভাঙড়ের শোনপুরে ‘ছাত্র-জনতা সভা’ করে সেই বার্তাই দেন বিধায়ক। তিনি বলেন, ‘ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ অনুযায়ী গরিব বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হতে পারছে না। স্টুডেন্ট ফ্রন্ট তাই আওয়াজ তুলছে এই আইন বাতিল করতে হবে।
আগামী দিনে ভাঙড়ের প্রতিটি স্কুল, মাদ্রাসা, কলেজ নির্বাচনে আইএসএফ লড়বে। স্কুল কলেজের পড়ুয়ারাই হবে নতুন ভাঙড়ের মুখ।’ ২০২৬ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আইএসএফের জোট হবে কিনা তা অনিশ্চিত। তাই বামেদের আশা ছেড়ে দিয়ে এলাকার যুবকদের পাশাপাশি ছাত্র শক্তিকে কাজে লাগাতে চাইছেন নওশাদ। কয়েক দিন আগে, ভাঙড়ের কাটাডাঙা মাঠে যুব সমাবেশ করেন তৃণমূলের শওকত মোল্লা। এ দিন পাল্টা শক্তি প্রদর্শন করতে শোনপুর বাজারকে বেছে নেন নওশাদ।
নওশাদ বলেন, ‘ওরা আমাদের ভয় পায়। তাই মাদ্রাসা ভোটে মনোনয়ন জমা দিতে দেয়নি।’ পাল্টা শওকত মোল্লা বলেন, ‘শুনেছি ওদের কয়েকজন নেতা নাকি ভাঙড় কলেজে ভর্তি হবে। ধেড়েগুলো কবে ভর্তি হতে আসবে সেটা আমাদের জানালে সব ব্যবস্থা আমরা করে দেব।’
ভাঙড়ের প্রতিটি অঞ্চল থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা সমাবেশে অংশগ্রহণ করেন। আইএসএফ নেতা কারিমুল ইসলাম বলেন, ‘২০২৬ বিধানসভা ভোটের আগে আমরা ভাঙড় কলেজে আইএসএফের ঝান্ডা টাঙিয়ে দেখাব। কলেজে কোনও অসামাজিক কাজ আমরা বরদাস্ত করব না। এমন ছাত্র সংগঠন তৈরি করব যার লাগাম থাকবে নওশাদ সিদ্দিকির হাতে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…