খবর লাইভ : বাংলার রাজভবনের নাম বদল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে সাড়া দিল কেন্দ্র। ঔপনিবেশিকতার ছাপ সরিয়ে নতুন নাম পেল রাজভবন—এখন থেকে তার নাম ‘লোক ভবন’। ইতিমধ্যেই রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদলে ‘লোকভবন’ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য।
গত বছরের মার্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। রাজ্যপালের উদ্যোগে শুরু হয়েছিল ‘জন রাজ ভবন’ প্রকল্প, যার উদ্দেশ্য ছিল রাজভবনকে মানুষের আরও কাছাকাছি আনা। মানুষের চাহিদা, সমস্যা এবং আশাকে গুরুত্ব দিয়ে রাজভবনকে আরও উন্মুক্ত ও সহজগম্য করে তোলার চেষ্টা চালানো হয়েছিল। ভয় বা দূরত্বের ভাবমূর্তি ত্যাগ করে সব শ্রেণির মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হয়েছিল।
রাজ্যপালের অফিস থেকে জানানো হয়েছে, গত তিন বছরে নানা মানুষের কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপর্যয়, সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ বা অভিযোগের সময় ‘জন রাজ ভবন’ পৌঁছে গিয়েছে মানুষের পাশে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২৫ নভেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে রাজভবন ও রাজনিবাসগুলির নাম বদলে ‘লোক ভবন’ ও ‘লোক নিবাস’ রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর পথে সাধারণ মানুষের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এর ফলে পশ্চিমবঙ্গেও পুরনো রাজভবনের সমস্ত সম্পত্তি ও পরিচয় এখন থেকে লোকভবন নামেই পরিচিত হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…