খবর লাইভ : রাজ্যের বাড়ি-বাড়ি গিয়ে ভোটার যাচাইকরণ শেষে আজ শনিবার পর্যন্ত নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৩৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই।
এই সংখ্যায় অন্তর্ভুক্ত রয়েছে:
প্রায় ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটার, ২ লক্ষ ৬১ হাজার “নিখোঁজ” ভোটার, ২ লক্ষ ৮৮ হাজার জন যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে (স্থানান্তরিত হয়েছে) এবং ৫৮ হাজার ১৬৪ জন যাদের নাম “নকল ভোটার” হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় একই বা একাধিক জায়গায় নাম রয়েছে।
কেন এই ভোটারদের নাম বাদ পড়েছে?
ভোটার তালিকা সংশোধন বা যাচাইয়ের সময় নিচের কিছু কারণে অনেকের নাম বাদ পড়েছে:
যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দেয়।
যদি ভোটার মৃত হন, ঠিকানা বদলে গেছেন বা ঠিকানা পরিবর্তনের কারণে তাদের খুঁজে পাওয়া না যায়।
যদি একই ব্যক্তির নামে একাধিক ভোটার এন্ট্রি থাকে।
পরবর্তী ধাপ: ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ
নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। নাগরিকরা যাচাই করতে পারবেন যে তাদের নাম তালিকায় আছে কিনা। যদি না থাকে, তাহলে কেন বাদ পড়েছে। যাদের নাম বাদ পড়ে গেছে, তাঁদের জন্য সুযোগ থাকবে। আপত্তি বা দাবির জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নাম পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। কমিশনের তথ্য বলছে, এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭,৬৬,৩৭,৫২৯। ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…