বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্ক তুঙ্গে

খবর লাইভ : আবারও আবহাওয়ায় ঘোরতর শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ সোমবার বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরই তা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যদি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তার নাম হবে ‘সেনিয়ার’, যে নামটি সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া। পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি জায়গায় স্থলভাগে আছড়ে পড়তে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও বঙ্গে শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সকাল ও রাতের দিকে ঠান্ডার হালকা স্বাদ মিলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে রাতের তাপমাত্রা নেমে আসছে ১৪ ডিগ্রির ঘরে।

কলকাতায় এই সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার তেমন পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও আগামী তিন-চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া আগামী তিন থেকে পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই কুয়াশা কেটে যাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago