মাত্রাছাড়া মিথ্যাচার, রাফালে ধ্বংস-দাবি নস্যাৎ করল ফরাসি নৌসেনা

খবর লাইভ : পাকিস্তান মিডিয়া সম্প্রতি দাবি করেছিল যে মে ২০২৫-এর ভারত-পাক সংঘর্ষ অপারেশন সিন্দুর-এর সময় পাকিস্তানি বায়ুসেনা ভারতীয় রাফালে যুদ্ধবিমান গুলি ভূপাতিত করেছে এবং সে কথা এক ফরাসি নৌসেনা কমান্ডার নাকি স্বীকার করেছেন। তবে ফরাসি নৌসেনা এই বিষয়টি পুরোপুরি মাত্রাতিরিক্ত মিথ্যাচার ও ভুল-তথ্যে ভরা বলে নিন্দা জানিয়েছে।

কী বলেছিল পাক মিডিয়া?

পাকিস্তানের প্রথম সারির টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে ফরাসি কমান্ডার জাকিস লাউনে (অথবা “জ্যাক লাউনে”) বলেছিলেন, অপারেশন সিন্দুরের সময় আকাশে পাকিস্তান দাপট দেখিয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছিল যে পাকিস্তানি বায়ুসেনা অত্যন্ত প্রস্তুত ছিল এবং রাফাল ধ্বংসের পেছনে কেবল চিনের  জে ১০ সি যুদ্ধবিমানের প্রযুক্তি দায়ী নয়, আরও অন্য কারণও রয়েছে।

ফরাসি নৌসেনার প্রতিক্রিয়া

ফরাসি নৌসেনা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছে। তাদের মুখপাত্র বলেছে, এগুলি এমন বিবৃতি যেগুলি ক্যাপ্টেন লাউনের নাম দিয়ে দেওয়া হয়েছে, অথচ তার কোনও অনুমতি নেওয়া হয়নি। এই প্রতিবেদনে রয়েছে ব্যাপক ভুল তথ্য এবং বিভ্রান্তি।

নৌসেনা আরও জানিয়েছেন যে কমান্ডারের আসল নাম ইভান লাউনে এবং তার ভূমিকা মূলত ল্যান্ডিভিসিও নাভাল এয়ার স্টেশনের কমান্ডার হিসেবে সীমিত, যেখানে রাফেলে মারিন বিমানে কাজ করে।

এক সাংবাদিক সম্মেলনে তিনি মূলত প্রযুক্তিগত বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন।  যেমন রাফালে মারিন, বিমানের মিশন, এবং উচ্চ-তীব্রতা যুদ্ধাবস্থা ইত্যাদি। কিন্তু তিনি কখনও এমন দাবি করেননি যে ভারত যুদ্ধবিমান হারিয়েছে বা চিনের জ্যামিং নিয়ে মন্তব্য করেছেন।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই বিষয়ে অনলাইনেও জোরালো প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন যে পাকিস্তানের মিডিয়া অদম্য মিথ্যাচার চালাচ্ছে।

আগে কী বলেছিল ভারত?

উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান দাবি করেছিল যে তারা ভারতীয় বায়ুসেনার অন্তত তিনটি রাফালে বিমান নামিয়ে দিয়েছে। প্রথম দিকে ভারত এই দাবির ওপর সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। তবে পরে ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুর এর সময় ভারত কিছু বিমান হারিয়েছে।

তবে রাফালে উৎপাদনকারী সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার মন্তব্য করেছেন যে, অপারেশন সিন্দুরের ময় ভারত মাত্র একটি রাফালে বিমান হারিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago