বিএলওকে প্রাণনাশের হুমকি, শাহজাহানের ডেরায় গ্রেফতার তৃণমূলকর্মী জামিরুল

খবর লাইভ : সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার সময় সন্দেশখালি-১ ব্লকে এক বিএলও কর্মীকে ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা জামিরুল ইসলাম মোল্লাকে। স্থানীয় অভিযোগ অনুযায়ী, জামিরুল তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিএলও দীপক মাহাতোকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন এবং তার কাজেও বাধা দিচ্ছিলেন।

বিএলওকে রীতিমতো শাসানি, কোন বাড়ি যেতে হবে, কোন বাড়ি যাবেন না, তাও ঠিক করে দিচ্ছিলেন সন্দেশখালির একসময়ের বেতাজ বাদশা শেখ  শাহজাহানের অনুগামী তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা। শেষ পর্যন্ত বিডিওর অভিযোগে ন্যাজাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি-১ ব্লকের বিএলও দীপক মাহাতো। বাড়ি বাড়ি গিয়ে বিএলও এনুমারেশন ফর্ম বিলি করছেন, পূরণের পর তা সংগ্রহ করে নির্বাচন কমিশনের সাইটে আপলোডের কাজও করছেন তিনি। নিয়ম মতোই সব চলছিল।

অভিযোগ, যদি দীপক মাহাতো জামিরুলের নির্দেশ মতো না চলেন, তাহলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। বিডিও (উপ-নির্বাহী অফিসার) হয়ে দিপক মাহাতো এই বিষয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশের কাছে অভিযোগ করেন।অবশেষে, ন্যাজাট থানার পুলিশ জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে।

বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, ‘তৃণমূলের নেতারা বিএলও-দের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছেন। দিকে দিকে বিএলও-রা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূল।’

এদিকে, বিএলও-দের ওপর রাজনৈতিক দলের চাপ ও হুমকির অভিযোগ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দাবি উঠেছে, এই ঘটনায় নির্বাচন কমিশনারি ও প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে বিএলও-দের স্বতন্ত্রতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতি একটি স্পষ্ট বার্তা যায়, ভোটার তালিকার প্রক্রিয়া রাজনৈতিক চাপের হাতিয়ার নয়, স্বচ্ছ এবং স্বায়ত্তশাসিত হতে হবে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago