তৃণমূলের মদতেই রাজ্যের জনবিন্যাসে বদল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

খবর লাইভ : অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জনসংখ্যার রূপরেখা বদলে যাচ্ছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তরে নথি জমা দিল বিজেপি। ভোটার তালিকায় নিবিড় সংশোধন  চলাকালীন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম মুছে দেওয়ার দাবিও জানানো হয় বিজেপির তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি-র এক প্রতিনিধি দল ডেপুটি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন।

বৈঠক শেষে শুভেন্দু বলেন, “আমরা কমিশনকে জানিয়েছি কীভাবে তৃণমূল সরকারের সক্রিয় সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় ঢুকে পড়েছে। বাংলার জনবিন্যাসের চিত্রটা গত কয়েক বছরে বদলে গেছে। ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছি।”

বিজেপির জমা দেওয়া নথিতে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্যের মোট ভোটারের সংখ্যা বেড়েছে ৮৪.১ শতাংশ। দাবি করা হয়েছে, মুসলিম ভোটারের সংখ্যা ২০০২ সালের ২১.৩২ শতাংশ থেকে ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৬.৩৮ শতাংশে। বিজেপির বক্তব্য, ভোটার তালিকায় এই বৃদ্ধি ‘সংখ্যালঘু অনুপ্রবেশের’ ফল।

নথিতে আরও দাবি, ২০০২ সালে যেখানে ৬টি লোকসভা আসন সংখ্যালঘু-কেন্দ্রিক ছিল (যেখানে মুসলিম ভোটারের সংখ্যা ৪০ শতাংশের বেশি), ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০। একইভাবে ২০০২ সালে ৪৫টি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু কেন্দ্রিক থাকলেও ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৬০।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিজেপি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া এবং হিন্দু শরণার্থীদের নাম অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে। পাশাপাশি অভিযোগ করেন, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলির তিন জেলাশাসক BLOদের থেকে ওটিপি চেয়ে ভোটার তালিকায় বেআইনি সংযোজনের চেষ্টা করেছেন। এই তিন ডিএমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago