পাকিস্তানের নির্দেশে আইএসআইএস-এর অনলাইন মডিউলের সঙ্গে যোগাযোগ, রায়পুরে গ্রেফতার দুই নাবালক

খবর লাইভ : ছত্তিশগড় পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড  একটি বড়সড় অভিযানে দুই নাবালককে গ্রেফতার করেছে। অভিযোগ, তারা ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া-এর অনলাইন মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কিশোরকে প্রভাবিত করার চেষ্টা করছিল। গ্রেফতার হওয়া দুই নাবালকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর সময় সাইবার পুলিশ কিছু সন্দেহজনক পোস্ট লক্ষ্য করে। ওই পোস্টগুলির সূত্র ধরে দুই কিশোরকে চিহ্নিত করা হয় এবং দীর্ঘদিন তাদের অনলাইন কার্যকলাপ নজরে রাখা হয়। পরে দেখা যায়, তাদের কর্মকাণ্ড ‘ভারতবিরোধী’ এবং আইএসআইএসের প্রচারমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এরপরই এটিএস তাদের আটক করে।

ছত্তিশগড়ের স্বরাষ্ট্র মন্ত্রী বিজয় শর্মা এই গ্রেফতারিকে “এটিএস-এর বড় সাফল্য” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “রায়পুরের দুই নাবালক অনলাইনে আইএসআইএসের সঙ্গে যোগাযোগ রাখছিল। পাকিস্তানি মডিউলের নির্দেশে তারা সক্রিয়ভাবে কাজ করছিল।”

তার বক্তব্য অনুযায়ী, দুই কিশোর ভুয়ো ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে অন্যান্য তরুণদের প্রভাবিত করছিল এবং আইএসআইএস–এর নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তারা পাকিস্তানি মডিউলের নির্দেশ অনুযায়ী কাজ করত এবং আরও কিশোরকে অনলাইন মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করছিল। ইনস্টাগ্রামে তাদের প্রভাব দ্রুত বাড়ছিল।”

এটিএস জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই নাবালকের সমস্ত অনলাইন যোগাযোগ, ডিভাইস ও ডিজিটাল কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও বড় কোনও নেটওয়ার্কের হদিশ মিলতে পারে বলে আশঙ্কা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago