ফরিদাবাদ মেডিকেল কলেজে দুটি একে-৪৭ রাইফেল এবং ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার, ধৃত দুই চিকিৎসক

খবর লাইভ : হরিয়ানার ফরিদাবাদ মেডিকেল কলেজ থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। অনন্তনাগে একজন চিকিৎসককে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশাল পরিমানে গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়। মেডিকেল কলেজ থেকে উদ্ধার দুটি একে-৪৭ রাইফেল ও ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য গোটা দেশে।

অনন্তনাগে একজন চিকিৎসককে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশাল পরিমানে গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়। অভিযানে ফরিদাবাদের একটি ফ্ল্যাট থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয় বলে সূত্রের খবর।

এর আগে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজে ডাঃ আদিল নামের এক চিকিৎসকের লকার থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছিল পুলিশ। আদিলকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ তিনি শ্রীনগরে জইশ-ই-মহম্মদের পোস্টার লাগানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। তিনি অনন্তনাগ মেডিকেল কলেজে আবাসিক হিসেবে কর্মরত ছিলেন।

আদিলের গ্রেপ্তারের পর পুলিশ আরও এক চিকিৎসককে আটক করে। সেই চিকিৎসককে জেরা করতেই উঠে আসে ফরিদাবাদ সংযোগ। তদন্তে প্রকাশ, এই দুই চিকিৎসকের সঙ্গে আরও একজন চিকিৎসকের যোগাযোগ ছিল, যাদের নেটওয়ার্ক দক্ষিণ কাশ্মীর থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত। এই সূত্র ধরেই ফরিদাবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

তদন্তে বড়সড় একটি চক্রের খোঁজ পেয়েছে পুলিশ৷ এই সমস্ত অস্ত্র এবং বিস্ফোরক কোথা থেকে পাঠানো হচ্ছে, তার উৎসের খোঁজ শুরু করেছে পুলিশ৷ সূত্রের খবর, হরিয়ানা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই এই তল্লাশি অভিযান চালানো হয়৷

রাজধানী দিল্লির এত কাছে এই বিপুল বিস্ফোরক মজুতের পিছনে কী পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। হরিয়ানার ফরিদাবাদ দিল্লির কাছে অবস্থিত হওয়ায় এমনিই সেখানে নিরাপত্তার কড়াকড়ি থাকে। কী ভাবে নজর এড়িয়ে সেখানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, বড়সড় কোনও নাশকতার ছক কষছিল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের পুলিশের তৎপরতায় মিলল এই বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় আর কারা যুক্ত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago