খবর লাইভ : এ রাজ্যের ভোটার তালিকার মধ্যে ছয় জন বাংলাদেশির নাম পাওয়া গিয়েছে বলে অভিযোগ! ছয় জন বাংলাদেশিকে পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে বাদ দিতে সিইওকে চিঠি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের। ধৃতদের পাসপোর্ট বাংলাদেশের, ভোটার কার্ড সহ অন্যান্য নথি পশ্চিমবাংলার, উল্লেখ চিঠিতে। দ্রুত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক নাম, চিঠিতে উল্লেখ। ছয় জন বাংলাদেশি নাগরিককে দ্রুত পশ্চিমবাংলার ভোটার তালিকা বাদ দিতে চিঠি। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের।
রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া।বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা।তার মধ্যেই সম্প্রতি নদিয়া মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে, এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে কি ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? লাগাতার বাংলাদেশি গ্রেফতার হওয়া নিয়ে মঙ্গলবার সুর চড়ান শুভেন্দু অধিকারী।
এর মধ্যে মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে কি ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ার ঘটনা এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে চারজনকে আটক করে বিএসএফ। বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার হয় আরও ৩৫জন। ৩১ অক্টোবর অর্থাৎ, শুক্রবার, এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে ১০ শিশু-সহ মোট ৪৫ জন বাংলাদেশি নাগরিককে।
চিঠিতে কাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে, চিঠির বিষয়বস্তু থেকে বোঝা যায় যে এটি কোনো নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। অভিযোগপত্রটি জমা দেওয়ার কারণ হিসেবে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং তাদের পরিবর্তে অন্য ছয়জন ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে।
চিঠিতে “দ্রুত বাদ দেওয়া হোক ছয় জনের নাম..” এবং “নিযুক্ত করা হোক নতুন ছয় জনের নাম” শীর্ষক একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এই অভিযোগপত্রটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসাবে জমা দেওয়া হয়েছে, যেখানে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে এবং একই সাথে নতুন কিছু ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…