খবর লাইভ : ক্যারিবিয়ান সাগরে আবারও সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। শনিবার স্থানীয় সময় ভোরে চালানো ওই অভিযানে মার্কিন বাহিনী একটি জাহাজ ধ্বংস করেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
মার্কিন দাবি অনুযায়ী, জাহাজটি মাদক পাচারে জড়িত ছিল এবং সেটি একটি সন্ত্রাসবাদী সংগঠনের নিয়ন্ত্রণে ছিল। তবে কোন সংগঠন বা গোষ্ঠীর সঙ্গে তাদের যোগ ছিল, তা প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, জাহাজটি অবৈধ মাদক পাচারের পথে চলছিল এবং এতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ছিল। তাঁর ভাষায়, “আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে, এই জাহাজটি আমেরিকার বাজারে মাদক প্রবেশ করানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তাই আগেভাগেই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ক্যারিবিয়ান সাগরে মাদকবিরোধী অভিযানে এটি নতুন নয়। গত সেপ্টেম্বর থেকে এ নিয়ে অন্তত ১৫ বার এমন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই নিহতরা সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি মার্কিন প্রশাসন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করেছিলেন । তারই ধারাবাহিকতায় ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন অভিযান আরও জোরদার হয়েছে। তবে সেগুলির সব ঘটনাই যে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল তার কোনও নিদিষ্ট প্রমান দিতে পারেনি আমেরিকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…