রোহিঙ্গাদের সঙ্গে আজাদ হিন্দ ফৌজের তুলনা, ব্রাত্য বসুর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

খবর লাইভ : এসআইআর  ইস্যুতে প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। ঠিক সেই সময় বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার কেন্দ্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার তিনি বলেন, “বিজেপি একটা বিপজ্জনক দল। ওরা ম্যাপ বোঝে না। মায়ানমার থেকে যে পথে রোহিঙ্গারা ঢোকে, সেটাই বর্মা থেকে কলকাতায় আসার রাস্তা। ওটাই আজাদ হিন্দ ফৌজ বাহিনীর পথ ছিল। বিজেপি সেই পথকে অপমান করছে।”

ব্রাত্য বসুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, শিক্ষামন্ত্রী রোহিঙ্গাদের সঙ্গে নেতাজির আজাদ হিন্দ ফৌজকে তুলনা করে দেশের স্বাধীনতা সংগ্রামকে অপমান করেছেন।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স  হ্যান্ডেলে লিখেছেন, “আজাদ হিন্দ ফৌজের সাহসী সৈনিকদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা গভীরভাবে দুঃখজনক ও নিন্দনীয়। ১৯৪৪ সালে, যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বার্মা হয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল, তখনও নেহেরুবাদী কংগ্রেস তাদের ‘অনুপ্রবেশকারী’ বলে ভুল তথ্য ছড়িয়েছিল। আজ সেই একই ভাষা ব্যবহার করে ভারতের স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমকে অপমান করা হচ্ছে।”

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ব্রাত্য বসু আজাদ হিন্দ ফৌজকে অপমান করেছেন। তিনি একজন অধ্যাপক ছিলেন, কিন্তু এখন রাজনীতির কারণে এত নিচে নেমে গিয়েছেন যে এমন মন্তব্য করতে পারেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago