খবর লাইভ : ভবঘুরে এক যুবকের ব্যাগ থেকে কয়েকশো ভোটার কার্ড উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণীতে। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে তিনটি অসমের বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ওই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার কল্যাণী পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাজুড়ে ঘোরাঘুরি করতে দেখা যায় এক অচেনা যুবককে। তার আচরণে সন্দেহ হওয়ায় কয়েকজন স্থানীয় যুবক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় যুবকের ব্যাগ খুলতেই থরে থরে সাজানো ভোটার কার্ড বেরিয়ে আসে। মুহূর্তেই এলাকায় তৈরি হয় উত্তেজনা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম উত্তম প্রসাদ। তার বাড়ি হুগলির হিন্দমোটর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি কল্যাণীতে তাঁর দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে ঘাসের ঢিবিতে লাথি মারতেই কিছু ভোটার কার্ড চোখে পড়ে।
কৌতূহলবশত সেগুলো ব্যাগে ভরে নেন তিনি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ। ঘটনার খবর দ্রুত কল্যাণী মহকুমাশাসকের দপ্তরেও পৌঁছেছে। উদ্ধার হওয়া কার্ডগুলি আসল নাকি জাল, তা পরীক্ষা করে দেখছে প্রশাসন। পাশাপাশি, এতগুলো ভোটার কার্ড একসঙ্গে কীভাবে এলো এবং কোনও বড় চক্রের যোগ আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
এই ঘটনায় এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে গুরুতর প্রশাসনিক ব্যর্থতা বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এবং বিস্তারিত তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…