এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর যৌন হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত

খবর লাইভ  : কলকাতার এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর যৌন হেনস্থার অভিযোগ মিলতেই দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং শিশু সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে।

এসএসকেএম হাসপাতালের ভিতরে নাবালিকা রোগীর শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গতরাতেই একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত যুবক নাবালিকার পরিবারের সঙ্গে হাসপাতাল এসেছিলেন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন যে, তিনি এসএসকেএম হাসপাতালে যথেষ্ট পরিচিত, তাই ওপিডিতে আলাদা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। তিনি আশ্বাস দিয়েছিলেন যে, নাবালিকার টিকিট ব্যবস্থা তিনি করে দেবেন।

পরিবারের আস্থা অর্জনের পর যুবক নাবালিকাকে নিয়ে হাসপাতালের শৌচাগারের দিকে যায়। সেখানেই নাবালিকার উপর শারীরিকভাবে হেনস্থা চালানো হয়। নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। নাবালিকা চিৎকার করলে হাসপাতালের অন্যান্য রোগী ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এনাআরএস হাসপাতালের একজন অস্থায়ী কর্মী হলেও আগে এসএসকেএম হাসপাতালে তিনি কাজ করতেন। এই কারণে তিনি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অনেকটা জানতেন এবং তার এই অবস্থানকে কাজে লাগিয়ে নাবালিকার সঙ্গে ঘটনা ঘটিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago