খবর লাইভ : কালীপুজো মিটতেই ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আগে থেকেই কেন্দ্রীয় সংস্থার নজরে ছিলেন। আদালতের নির্দেশে তাকে পরপর দু’দিন ডেকে হাজিরা দিতে বলা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তবে মন্ত্রীর দেওয়া উত্তরগুলোতে তদন্তকারীরা সন্তুষ্ট হননি। এই কারণে বুধবার তাকে ফের ইডি দফতরে হাজিরার জন্য ডাকা হয়েছে।
মন্ত্রীর বিরুদ্ধে ইডির নজর আরও বাড়ে, যখন তার বোলপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই অভিযানকালে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে চন্দ্রনাথ সিনহা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপরই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
ইডি দফতরে হাজিরা না দেওয়ায় মন্ত্রীকে আদালতে আত্মসমর্পণ করতে হয়। আদালত তাকে জামিন দেয়, তবে মামলার তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেন। নির্দেশনার ভিত্তিতে চন্দ্রনাথ সিনহা পরপর দু’দিন ইডি দফতরে হাজিরা দেন। আগামিকালও তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
কারামন্ত্রী হওয়া সত্ত্বেও আদালতের নির্দেশে ইডির ডাকে হাজিরা দিতে হওয়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।<span;>ইডি জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ও জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…