খবর লাইভ: রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে আরও বেশি শুল্ক দিতে হবে ভারতকে। ফের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফের ডোনাল্ড ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিয়েছেন।
রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে আরও একবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ফোনে ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মোদী আশ্বাস দিয়েছেন যে, রাশিয়ার থেকে ভারত আর তেল কিনবে না। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী আমাকে বলেছিলেন,তিনি রাশিয়ার তেল আর কিনবেন না।’ এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘…কিন্তু যদি তারা এটা করতে থাকে, তা হলে তাদের আরও শুল্ক দিতে হবে।’
ভারত সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘কিন্তু যদি তারা এটা বলতে চায় যে তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তা হলে তারা শুধুই শুল্ক চুকিয়ে যাবে। কিন্তু তারা তা করতে চায় না।’
গত বুধবার ওভাল অফিসে বসে ট্রাম্প বলেছিলেন, ভারতের রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবি অস্বীকার করে বিদেশ মন্ত্রক। সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই রকম কোনও কথা হয়েছে বলে আমার জানা নেই।’
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত তেল এবং গ্যাস আমদানি করে। দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাকে আমরা ধারাবাহিক ভাবে অগ্রাধিকার দিয়েছি। আমাদের আমদানি নীতিও এই লক্ষ্যে অবিচল। ভারতের এনার্জি পলিসি বা জ্বালানি সংক্রান্ত নীতির অন্যতম লক্ষ্য হলো জ্বালানির স্থিতিশীল মূল্য এবং নিয়মিত ও সুরক্ষিত সরবরাহ।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…