খবর লাইভ:ফের উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি। শঙ্কর-খগেনের পর এবার হামলা চলল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। গতকালের হামলার পরই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ।
নাগরাকাটা কাণ্ডের রেশ এখনও কাটেনি। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে। সেবার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপি নেতাদের উপর হামলা ও মারধর চালায়। আলিপুরদুয়ারে ত্রাণ দিতে আক্রান্ত হতে হয় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকেও। এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। শনিবার বিকেলে সুখিয়াপোখরির কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে শনিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা দার্জিলিং জেলার রিম্বিক ও লোধামা এলাকায় ভূমিধস-কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। ঘটনায় কোন মতে সাংসদ রেহাই পেলেও কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়।
সাংসদ বলেন, “আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল, তবে সৌভাগ্যক্রমে গাড়িতে আঘাত লাগেনি। পেছনে থাকা গাড়ির কাচ ভেঙে যায়।” তিনি আরও জানান, এই হামলায় কেউ আহত হননি। এ বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি সাংসদ বলেন, “রাজ্যে যা চলছে তা লজ্জাজনক। পাহাড়ের মানুষদের বোঝা উচিত—হিংসার রাজনীতিতে কেউ লাভবান হয় না।”এই হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন কেন্দ্র দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের গোরখা ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠিও লিখেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…